লেটেস্ট নিউজ

বন্দে মাতরমের ১৫০ বছর: প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে বাংলার জয়গান – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে পশ্চিমবঙ্গের ট্যাবলোর মূল থিম ‘বন্দে মাতরম’। এই কালজয়ী গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু পর্যন্ত বাংলার মহান বিপ্লবীদের বীরগাথা ও স্বাধীনতার মন্ত্র ফুটিয়ে তোলা হয়েছে রাজপথের বিশেষ প্রদর্শনীতে।

ট্যাবলোটিতে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং ক্ষুদিরাম বসুর মতো মনীষীদের অবদানের পাশাপাশি বিনয়-বাদল-দীনেশ ও মাতঙ্গিনী হাজরার অদম্য সাহস চিত্রিত হয়েছে। আধ্যাত্মিক জাগরণ ও বিপ্লবী উদ্দীপনার মেলবন্ধনে নির্মিত এই ট্যাবলোটি ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার অনন্য ও ঐতিহাসিক ভূমিকা বিশ্বমঞ্চে সগৌরবে তুলে ধরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *