বন্ধ পার্টি অফিসে বিপুল ভোটার ও রেশন কার্ড উদ্ধার, নবদ্বীপে তীব্র চাঞ্চল্য – এবেলা

বন্ধ পার্টি অফিসে বিপুল ভোটার ও রেশন কার্ড উদ্ধার, নবদ্বীপে তীব্র চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

নদিয়ার নবদ্বীপের প্রাচীন মায়াপুর বসাকপাড়া মোড় সংলগ্ন একটি বন্ধ তৃণমূল কার্যালয় থেকে বিপুল পরিমাণ ডিজিটাল রেশন কার্ড, ভোটার কার্ড ও মৎস্যজীবী পরিচয়পত্রসহ বিভিন্ন সরকারি নথি উদ্ধার হয়েছে। বিধানসভা ভোটের পর থেকে বন্ধ থাকা এই কার্যালয়টি সম্প্রতি বিজেপির একটি অস্থায়ী শিবিরের কাজের জন্য খোলা হলে বিষয়টি সামনে আসে। ঘরের ভেতর ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব নথিপত্র উদ্ধারের পর এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গেছে। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত সরকারি নথিপত্র ও পরিচয়পত্র নিজেদের হেফাজতে নিয়েছে।

এই ঘটনার পর রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিজেপির দাবি, সাধারণ মানুষের ব্যক্তিগত ও সরকারি নথি এভাবে দলীয় কার্যালয়ে আটকে রাখার কারণে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে নানা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ঘটনার পেছনে কী রহস্য রয়েছে এবং কেন এই নথিগুলো সেখানে মজুত রাখা হয়েছিল, তা খতিয়ে দেখতে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। তবে এই অভিযোগ ও নথি উদ্ধারের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *