লেটেস্ট নিউজ

বন্ধুর বোনের সাথে প্রেমই কাল! কিশোরকে উল্টো করে বেঁধে কুয়োয় ফেলে নৃশংসভাবে খুনের অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

বন্ধুর বোনের সঙ্গে প্রেম করায় কিশোরকে পৈশাচিক শাস্তি! মারধরের পর উল্টো করে বেঁধে কুয়োয় ফেলে হত্যার অভিযোগে তোলপাড় উত্তরপ্রদেশ। আগ্রার এই চাঞ্চল্যকর ঘটনায় উঠে আসছে ‘অনার কিলিং’-এর হাড়হিম করা তথ্য।

নিহত কিশোর চন্দ্রবীর সিং একাদশ শ্রেণির ছাত্র এবং ‘অগ্নিবীর’ হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অভিযোগ, বন্ধু অভিষেক সিংয়ের বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি তার পরিবার। বারবার নিষেধ সত্ত্বেও সম্পর্ক বজায় রাখায় খুনের ছক কষে অভিষেকের বাবা বিজয় সিং ও কাকা রাজকুমার।

পরিকল্পনা অনুযায়ী, গত ২০ মার্চ চন্দ্রবীরকে জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে অভিষেক ও তার আত্মীয়রা। কিশোর জ্ঞান হারালে তাকে উল্টো করে বেঁধে কুয়োয় ফেলে দেওয়া হয়। ঘটনায় মূল অভিযুক্ত অভিষেক সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি জেরায় অভিষেক স্বীকার করেছে, পরিবারের ‘সম্মান রক্ষা’ করতেই এই চরম পথ বেছে নিয়েছে তারা। পলাতক বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে কিরাওয়ালি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *