লেটেস্ট নিউজ

বলাগড়ে তৃণমূল ও বিজেপির মুখোমুখি মিছিলে রণক্ষেত্র পরিস্থিতি, পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

হুগলির বলাগড়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পাল্টা মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বিজেপির একটি পূর্বনির্ধারিত মিছিল চলাকালীন সেখানে তৃণমূলের অন্য একটি মিছিল চলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করলে বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। সরকারি অফিসের ভেতরে মাইক বাজিয়ে তৃণমূলের প্রচার চালানোর অভিযোগে গেরুয়া শিবিরের পক্ষ থেকে পথ অবরোধ ও বিক্ষোভ দেখানো হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

অন্যদিকে তৃণমূলের দাবি, তাদের শান্তিপূর্ণ মিছিলে বিজেপি সমর্থকরা হামলা চালিয়েছে এবং পুলিশকে আক্রমণ করেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠলেও পুলিশের তৎপরতায় বড়সড় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে এলাকায় কড়া পুলিশি নজরদারি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *