লেটেস্ট নিউজ

বসন্ত উৎসবে পর্যটকদের জন্য দুঃসংবাদ দিচ্ছে বিশ্বভারতী – এবেলা

এবেলা ডেস্কঃ

শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসবে এ বছরও থাকছে না সাধারণ মানুষের প্রবেশের সুযোগ। রবীন্দ্রনাথের স্মৃতিধন্য এই প্রাঙ্গণে বাইরের পর্যটক এবং বহিরাগতদের প্রবেশাধিকার পুরোপুরি নিষিদ্ধ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৬ মার্চ আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে কেবল শিক্ষার্থী, অধ্যাপক, আশ্রমিক ও প্রাক্তনীরাই উপস্থিত থাকতে পারবেন।

বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ জানান, উৎসবের গরিমা এবং শৃঙ্খলা বজায় রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিড়ের চাপে যাতে অনুষ্ঠানের স্বাভাবিক ছন্দ নষ্ট না হয়, সেদিকেই নজর দেওয়া হচ্ছে। বসন্ত উৎসবে অংশগ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট পোশাকবিধিও বাধ্যতামূলক করা হয়েছে। ফলে এ বছরও ঘরোয়া মেজাজেই শান্তিনিকেতনে পালিত হবে দোল উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *