লেটেস্ট নিউজ

বসিরহাটে নজিরবিহীন কাণ্ড! ৩৪০ জন ভোটারের নাম একধাক্কায় মুছে দিল কমিশন, বাদ গেলেন না বিএলও নিজেও – এবেলা

এবেলা ডেস্কঃ

সোমবার রাতে নির্বাচন কমিশনের প্রকাশিত অতিরিক্ত ভোটার তালিকায় উত্তর বসিরহাটের ৫ নম্বর পার্টে দেখা গেছে এক চরম বিস্ময়কর দৃশ্য। সেখানে বিচারাধীন থাকা ৩৪০ জন ভোটারের প্রত্যেকের নাম বাদ দেওয়া হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (BLO) মহম্মদ সফিউল আলমের নামও তালিকা থেকে উধাও।

সফিউল আলম জানান, তিনি নিজে দায়িত্ব নিয়ে ভোটারদের নথিপত্র ডিজিটাইজ করেছিলেন এবং অধিকাংশেরই কাগজপত্র সঠিক ছিল। তা সত্ত্বেও কীভাবে সবার নাম ডিলিট হলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও সমাধান মেলেনি, উল্টে তাঁদের ট্রাইব্যুনালে আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে।

বর্তমানে এই ৩৪০ জন ভোটার আসন্ন নির্বাচনে ভোটদান নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন। কমিশন অবশ্য আশ্বস্ত করে জানিয়েছে, ২৩টি জেলার জন্য গঠিত ১৯টি বিশেষ ট্রাইব্যুনালে অবসরপ্রাপ্ত বিচারপতিদের অধীনে আপিল করার সুযোগ রয়েছে। বাদ পড়া ভোটারদের অনলাইন বা অফলাইনে জেলাশাসক ও মহকুমাশাসকের দফতরে দ্রুত আবেদন করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *