লেটেস্ট নিউজ

বহিরাগত রুখতে জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, আশ্বাস দিলেন পদোন্নতির – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি অভিযোগ করেন, ভোটকে সামনে রেখে এখন থেকেই বাংলায় ‘বহিরাগত’ ঢোকানো হচ্ছে। এই অনুপ্রবেশ রুখতে অবিলম্বে হোটেলগুলোতে তল্লাশি চালানো এবং নাকা চেকিং জোরদার করার জন্য প্রশাসনিক আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনের কঠোর মনোভাবের প্রেক্ষিতে জেলাশাসকদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, কোনো প্রকার ভয় না পেয়ে তাঁরা যেন নিজেদের দায়িত্ব পালন করেন। কমিশনের পক্ষ থেকে যদি কোনো আধিকারিককে বদলি করা হয়, তবে তাঁদের মনোবল না হারানোর পরামর্শ দেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, যাঁদের বদলি করা হবে, পরবর্তীতে তাঁদের পদোন্নতি দিয়ে পুরস্কৃত করবে রাজ্য সরকার।

প্রশাসনিক নির্দেশের পাশাপাশি ইভিএম কারসাজি নিয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। ২০২১ সালের অভিজ্ঞতাকে মাথায় রেখে ভোটযন্ত্রে যাতে কোনো প্রকার কারচুপি না হতে পারে, সেদিকে জেলাশাসকদের কড়া নজর রাখতে বলেছেন তিনি। বহিরাগতদের প্রবেশ বন্ধের পাশাপাশি স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য হওয়া উচিত বলে বৈঠকে গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *