বহু বিতর্কের পর অবশেষে চিরতরে বন্ধ হচ্ছে জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’! – এবেলা

বহু বিতর্কের পর অবশেষে চিরতরে বন্ধ হচ্ছে জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’! – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউডের অন্যতম জনপ্রিয় ও বিতর্কিত টক শো ‘কফি উইথ করণ’ অবশেষে তার দীর্ঘ পথচলা শেষ করতে চলেছে। ৯টি সিজন সফলভাবে চলার পর এই আলোড়ন সৃষ্টিকারী শোটি বন্ধের খবর নিশ্চিত করেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সঞ্চালক করণ জোহর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নবম সিজনের প্রমো পোস্ট করে তিনি এই বিশেষ ঘোষণা দেন। আগামী ১৪ অক্টোবর থেকে ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে এই বহু প্রতীক্ষিত শেষ সিজনটি স্ট্রিম হতে চলেছে।

শেয়ার করা প্রমোতে করণ অকপটে স্বীকার করেন, দীর্ঘ পথচলায় শোটিকে কেন্দ্র করে তাঁকে প্রতিনিয়ত ‘নেপোটিজম’ শব্দের সঙ্গে লড়াই করতে হয়েছে। এমনকি এই শোয়ে তারকাদের করা নানা বিতর্কিত মন্তব্যের জেরে কয়েকজন জাতীয় আইকনের কেরিয়ারও প্রায় শেষ হতে বসেছিল। প্রিয় শোকে বিদায় জানানো অত্যন্ত আবেগঘন হলেও এটিকে তিনি সঠিক সিদ্ধান্ত বলেই মনে করছেন। মূলত অনুরাগী ও তারকাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই শেষবারের মতো দর্শকদের এক কাপ কফিতে আমন্ত্রণ জানিয়েছেন করণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *