বাঁকুড়ায় ধুন্ধুমার: প্রধান শিক্ষককে ‘ডিমথেরাপি’ ও গোবর-লেপন, মিড ডে মিলের টাকা তছরুপের অভিযোগে তুমুল চাঞ্চল্য! – এবেলা

বাঁকুড়ায় ধুন্ধুমার: প্রধান শিক্ষককে ‘ডিমথেরাপি’ ও গোবর-লেপন, মিড ডে মিলের টাকা তছরুপের অভিযোগে তুমুল চাঞ্চল্য! – এবেলা

এবেলা ডেস্কঃ

মিড ডে মিল ও স্কুল উন্নয়ন তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে উত্তাল বাঁকুড়ার বাঁকি সেন্দড়া হাইস্কুল। সোমবার সকালে স্কুলের প্রধান শিক্ষক সাধনচন্দ্র পাল কর্মস্থলে পৌঁছতেই তাঁর ওপর চড়াও হন উত্তেজিত গ্রামবাসীরা। তাঁকে বৃষ্টির মধ্যেই স্কুলের মূল ফটকের বাইরে একটি চেয়ারে বসিয়ে দীর্ঘক্ষণ ধরে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। শুধু তাই নয়, প্রধান শিক্ষকের গায়ে ডিম ছোড়া হয় এবং মাথায় গোবর মাখিয়ে চরম হেনস্থা করা হয়।

স্থানীয়দের দাবি, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে স্কুলের বিপুল পরিমাণ টাকা তছরুপ করেছেন এবং সেই টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। ইতিপূর্বে এই অভিযোগ নিয়ে শিক্ষা দপ্তর তদন্ত শুরু করলেও ক্ষোভ কমেনি গ্রামবাসীদের। খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক সাধনচন্দ্র পাল জানান, “আমার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তদন্তেও তা প্রমাণিত হয়েছে। একদল অসাধু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে টাকা আদায়ের জন্য আমার ওপর এই শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *