বাঁধাকপি খেলে কি সত্যিই মগজে পোকা হয়? চিকিৎসকদের এই তথ্য শুনলে চমকে যাবেন!

বাঁধাকপি খেলে মস্তিষ্কে পোকা হয়—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে নিছক ভুল ধারণা বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, বাঁধাকপি নিজে এই সমস্যার কারণ নয়, বরং স্বাস্থ্যবিধি মেনে না চলা এবং অপরিষ্কার সবজি গ্রহণের ফলে এই সংক্রমণ হতে পারে। মূলত ‘টিনিয়া সোলিয়াম’ নামক পরজীবীর কারণে মস্তিষ্কে ‘নিউরোসিস্টিকসারকোসিস’ নামক রোগের সৃষ্টি হয়, যা কেবল বাঁধাকপি নয়, যেকোনো দূষিত খাবার বা জলের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে।
বাঁধাকপির মাধ্যমে সংক্রমণের ঝুঁকি এড়াতে সবজিটি রান্নার আগে বাইরের দিকের পাতা ফেলে দিয়ে প্রবহমান জলে ধুয়ে নেওয়া প্রয়োজন। অধিকতর সুরক্ষার জন্য লবণ বা ভিনেগার মেশানো জলে ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখলে ক্ষতিকারক জীবাণু ও পরজীবী ধ্বংস হয়। চিকিৎসকদের মতে, সঠিকভাবে পরিষ্কার করে এবং ভালোমতো সেদ্ধ করে রান্না করলে বাঁধাকপি স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ নিরাপদ। প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন কে এবং ফাইবার সমৃদ্ধ এই সবজিটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও হাড় মজবুত করতে অত্যন্ত কার্যকর।
