বাংলা থেকে পাকাপাকি বিদায় নিচ্ছে শীত, পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে শীতের আমেজ কাটিয়ে এবার গরমের দাপট শুরু হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে আগামী সাত দিন উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ প্রধানত শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়বে। উত্তরবঙ্গের কিছু জেলায় কুয়াশার সতর্কতা থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত কোনো নিম্নচাপের সরাসরি প্রভাব পড়ছে না। ফলে আপাতত রাজ্যে জাঁকিয়ে শীত ফেরার আর কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা।

