লেটেস্ট নিউজ

‘বাংলাকে বাংলাদেশ হতে দেব না’, দুর্গাপুরে তৃণমূলকে তীব্র আক্রমণ নিতিন নবীনের – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গাপুরের জনসভা থেকে তৃণমূল সরকারকে তীক্ষ্ণ ভাষায় বিঁধলেন বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন। রাজ্যের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, শাসকদল পশ্চিমবঙ্গকে বাংলাদেশের পথে নিয়ে যেতে চাইছে।

নিতিন নবীন বলেন, “তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের মদত দিয়ে বাংলাকে দ্বিতীয় বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র করছে। আমরা যেকোনো বলিদান দিতে রাজি, কিন্তু বাংলার এই রূপান্তর রুখবই।” নারী সুরক্ষা এবং আইন-শৃঙ্খলা ইস্যুতে সরব হয়ে তিনি দলীয় কর্মীদের এই সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামার ডাক দেন। তাঁর দাবি, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা রাজ্যের মা-বোনেদের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *