লেটেস্ট নিউজ

বাংলাদেশ থেকে আসলে জমি নিয়ে আসুন, যশোর খুলনা ভারতের অংশ করার দাবি শমীক ভট্টাচার্যের – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গকে ‘পশ্চিমবাংলাদেশ’ হতে দেব না, সাংবাদিক বৈঠকে হুঙ্কার রাজ্য বিজেপি সভাপতির। মঙ্গলবার বিস্ফোরক মেজাজে শমীক ভট্টাচার্য দাবি করেন, অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে আসতে চাইলে নিজেদের জমিও সঙ্গে নিয়ে আসুক, নয়তো ওপার বাংলার যশোর ও খুলনাকে ভারতের সঙ্গে যুক্ত করা হোক।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ তুলে তিনি বলেন, খিদিরপুর থেকে মুর্শিদাবাদ—সর্বত্রই জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা চলছে। বিতর্ক উসকে শমীক আরও জানান, ‘মিনি পাকিস্তান’ তৈরির চক্রান্ত রুখতে ২০২৬-এর নির্বাচনে বিজেপি বদ্ধপরিকর। তবে ভারতীয় মুসলমান বা নজরুল-কালামের আদর্শের প্রতি তাঁদের কোনো বিদ্বেষ নেই বলেও স্পষ্ট করেন তিনি। এদিনই মেখলিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধান এবং রাজবংশী নেতা বংশীবদন বর্মনের সমর্থনে পদ্ম শিবিরের শক্তি আরও বাড়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *