বাংলাদেশ বাদ পড়তেই বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি পাকিস্তানের! – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি প্রধান মহসিন নকভি এই সিদ্ধান্তকে ‘অন্যায়’ বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ বিশ্বকাপের বড় অংশীদার এবং তাদের বাদ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নকভি হুঁশিয়ারি দিয়ে জানান, পাকিস্তান সরকার অনুমতি দিলে তারা নিজেও এই বিশ্বকাপ বয়কট করতে পারে। আইসিসি এবং ভারতের ওপর চাপ সৃষ্টি করতে তিনি প্রয়োজনে ২২ নম্বর দল প্রস্তুত রাখার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে তিনি সরকারি সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন।

