বাংলাদেশি অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর কড়া হুঁশিয়ারি দিলেন হিমন্ত!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে এসে রাজ্যের অনুপ্রবেশ সমস্যা নিয়ে অত্যন্ত কড়া অবস্থান নিলেন আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। শনিবার কালিম্পংয়ে আয়োজিত এক জনসভায় তিনি ঘোষণা করেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়িত করা হবে। বিশেষ করে ‘বাংলাদেশি মুসলিম’ অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলেছে।
অনুপ্রবেশ ইস্যুর পাশাপাশি এদিনের সভা থেকে হিমন্ত বিশ্বশর্মা গোর্খা সম্প্রদায়ের জন্য একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমান তৃণমূল সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলে তিনি দাবি করেন, রাজ্য সরকারের উদাসীনতার কারণেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। আসামের ধাঁচে পশ্চিমবঙ্গেও জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি-র প্রয়োজনীয়তা নিয়ে বার্তা দিতে এই ধরনের কঠোর অবস্থান নিয়েছেন তিনি।
