বাংলাদেশে ২০ দিনে সপ্তম হিন্দু হত্যা ঘিরে চরম উত্তেজনা – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর অব্যাহত হামলায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। গত ২০ দিনে অন্তত সাতজন হিন্দু ধর্মাবলম্বীকে হত্যার অভিযোগ উঠেছে, যার সর্বশেষ শিকার নওগাঁর যুবক মিঠুন সরকার। একের পর এক হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় বর্তমানে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বড়সড় নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
সংখ্যালঘু ফোরামের দাবি অনুযায়ী, গত ডিসেম্বর মাসেই অন্তত ৫১টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে মন্দির ভাঙচুর, জমি দখল এবং বিধবা নারীকে ধর্ষণের মতো নৃশংস অভিযোগও রয়েছে। নির্বাচনের আগে এমন অস্থিতিশীল পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও দ্রুত বিচার দাবি করছে দেশের হিন্দু সম্প্রদায়।

