বাংলায় কি অলিখিত রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে? বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচনী ইস্তাহার প্রকাশের মঞ্চ থেকে আজ বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্যজুড়ে ইতিমধ্যেই এক প্রকার অলিখিত রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। আইএএস এবং আইপিএস অফিসারদের রদবদল নিয়ে সরব হয়ে তিনি অভিযোগ করেন, সীমান্তে টাকা ঢুকিয়ে অশান্তি ও হিংসা ছড়ানোর চক্রান্ত চলছে। বাংলার মানুষকে ভয় দেখালে বা আঘাত করলে তাঁরা যে পাল্টা প্রত্যাঘাত করতে জানেন, সেই বার্তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সাধারণ মানুষকে একজোট হয়ে বিজেপিকে যোগ্য শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

