বাংলায় ভোট ঘোষণা নিয়ে ইঙ্গিত CEO-র – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। সিইও অফিস সূত্রে খবর, আগামী ৯ মার্চের মধ্যেই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিইও মৌখিকভাবে জানিয়েছেন যে, সর্বোচ্চ তিন দফায় রাজ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, আগামীকাল শনিবার বিকেল ৫টায় একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক ডেকেছে সিইও দফতর। ওই দিনই রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, ভোটার তালিকা প্রকাশের পরদিনই ভোটের দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিলমোহর পড়তে পারে। নির্বাচনী প্রস্তুতির এই ডামাডোলে এখন থেকেই উত্তপ্ত হতে শুরু করেছে রাজ্যের রাজনৈতিক ময়দান।

