লেটেস্ট নিউজ

বাংলায় ভোটার তালিকায় ব্যাপক রদবদল, এক ধাক্কায় বাদ পড়ল ৬৫ লক্ষেরও বেশি নাম – এবেলা

এবেলা ডেস্কঃ

জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ শনিবার পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আর এই তালিকা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মোট ৬৫ লক্ষের বেশি ভোটারের নাম।

গত বছরের ১৬ ডিসেম্বর যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল, তখনই দেখা গিয়েছিল প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে। আজ চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে সেই সংখ্যা আরও ৭ লক্ষের বেশি বেড়ে গিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে সংখ্যাটি দাঁড়িয়েছে ৬৫ লক্ষের ওপর।

তবে এখানেই শেষ নয়, বর্তমানে আরও প্রায় ৬০ লক্ষ নাম নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কমিশন। ওই নামগুলো বর্তমানে অমীমাংসিত অবস্থায় রয়েছে। ফলে সেই তালিকা থেকে আগামীতে আরও কত নাম বাদ যেতে পারে, তা নিয়ে জনমানসে তীব্র জল্পনা ও কৌতূহল তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *