বাংলায় শিল্পায়নের জোয়ার! NSE-তে চমক লেজার পাওয়ারের, ডানকুনিতে ৯০০০ কর্মসংস্থান নিয়ে আসছে লাক্স – এবেলা

বাংলায় শিল্পায়নের জোয়ার! NSE-তে চমক লেজার পাওয়ারের, ডানকুনিতে ৯০০০ কর্মসংস্থান নিয়ে আসছে লাক্স – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের শিল্পক্ষেত্রে পরপর দুটি বড় সুখবর। একদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) বাংলার কো ম্পা নির বাজিমাত, অন্যদিকে ডানকুনিতে বিপুল কর্মসংস্থানের হাতছানি। সব মিলিয়ে রাজ্যে শিল্পের খরা কাটার জোরালো ইঙ্গিত মিলছে।

NSE-তে লেজার পাওয়ারের বড় সাফল্য ৩,৪০০ কোটি টাকার বাজার মূলধন নিয়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হল লেজার পাওয়ার অ্যান্ড ইনফ্রা লিমিটেড (Laser Power & Infra Ltd)। বাংলার এই কো ম্পা নির অসাধারণ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। সংস্থার ম্যানেজমেন্ট এবং পুরো টিমকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “বাংলার উদ্যোক্তাদের জয়জয়কার। আশা রাখছি, আগামী দিনে কলকাতার আরও অনেক কো ম্পা নি খুব শীঘ্রই শেয়ার বাজারে পা রাখবে।”

ডানকুনিতে লাক্স কোজির মেগা কারখানা সিঙ্গুর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ডানকুনিতে প্রায় ২০ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে গড়ে উঠছে ‘লাক্স কোজি’-র দ্বিতীয় তথা নতুন উৎপাদন ইউনিট। গত শনিবার এই মেগা প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শিল্পমন্ত্রী তাপস রায় এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ৬০০ কোটি টাকা বিনিয়োগের এই প্রজেক্ট রাজ্যের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে।

একনজরে প্রজেক্টের লাভ:

  • বিপুল কর্মসংস্থান: প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ৯,০০০ জনের কাজের সুযোগ তৈরি হবে।
  • আর্থিক বৃদ্ধি: বছরে প্রায় ১,০০০ কোটি টাকার রাজস্ব আদায়ের সম্ভাবনা রয়েছে।
  • উৎপাদন বৃদ্ধি: সংস্থার বার্ষিক উৎপাদন ক্ষমতা ২০ কোটি পিস থেকে একলাফে ৩৫ কোটি পিসে পৌঁছবে।

শিল্পমন্ত্রীর আশ্বাস উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় বলেন, “পশ্চিমবঙ্গের শিল্পে আজ যে মুকুট, তাতে পালক লাগা শুরু হল।” মুখ্যমন্ত্রী তাঁকে জানিয়েছেন, পুজোর আগে রাজ্যে এ রকম আরও ৫টি প্রজেক্ট আসতে চলেছে। আগের সরকারের কাজের সমালোচনা করে তিনি বলেন, “অতীতে গুরুত্ব না দেওয়ার জন্যই আজ পশ্চিমবঙ্গে শিল্পে খরা। রাজ্যে শিল্প হলে এবং কাজ বাড়লে পরিযায়ী শ্রমিকদের আর ভিনরাজ্যে যেতে হবে না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *