বাংলার আকাশে দুর্যোগের কালো মেঘ! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা – এবেলা

বাংলার আকাশে দুর্যোগের কালো মেঘ! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা – এবেলা

এবেলা ডেস্কঃ

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া জোড়া ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ১৫ থেকে ১৮ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে আগামী ১৭ অগাস্ট পরিস্থিতি আরও অবনতি হতে পারে, যেখানে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারে উঠতে পারে।

এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে নিচু এলাকা জলমগ্ন হওয়া এবং শহরের রাস্তাঘাটে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে না বেরিয়ে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েকটি স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা বহাল রয়েছে। প্রতিকূল পরিস্থিতিতে সমুদ্র সৈকত বা জলাশয় থেকে দূরে থাকার এবং প্রশাসনের সতর্কবার্তা মেনে চলার অনুরোধ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *