লেটেস্ট নিউজ

বাংলার ভোটার তালিকা সংশোধনে ধুন্ধুমার: নির্বাচন কমিশনের পর্যবেক্ষককে মারধর! – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে ভোটার তালিকা সংশোধনের (SIR) শুনানি চলাকালীন নির্বাচন কমিশনের এক মাইক্রো পর্যবেক্ষককে চড়-থাপ্পড় ও ঘুষি মারার অভিযোগ উঠেছে। দুই শতাধিক ভোটারের নথিতে অমিল পাওয়া নিয়ে উত্তেজনা ছড়ালে বিক্ষোভকারীরা দিব্যেন্দু গরাই নামক ওই কর্মকর্তার ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে।

বিজেপি এই হামলার জন্য সরাসরি তৃণমূল কংগ্রেস সমর্থকদের দায়ী করে একে গণতন্ত্রের ওপর আঘাত বলে অভিহিত করেছে। যদিও পুলিশ ও প্রশাসন শারীরিক নিগ্রহের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তবে ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *