লেটেস্ট নিউজ

বাংলার যুব সাথী: আবেদন বাতিল এড়াতে নথিপত্র আপলোডে বিশেষ সতর্কতার নির্দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য সরকারের নতুন ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের অধীনে ২১ থেকে ৪০ বছর বয়সি শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মাসিক ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারছেন। প্রকল্পের নির্দিষ্ট পোর্টাল বা যুব ও ক্রীড়া দপ্তরের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।

অনলাইনে আবেদন করার সময় নির্দিষ্ট নিয়ম না মানলে ফর্ম খারিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার স্ক্যান কপি নির্দিষ্ট পিডিএফ ফরম্যাটে আপলোড করা বাধ্যতামূলক। এছাড়া জাতিগত শংসাপত্র, পাসপোর্ট সাইজ ছবি এবং বৈধ মোবাইল নম্বর থাকা আবশ্যিক।

আবেদনপত্র জমা দেওয়ার আগে সমস্ত নথি এবং ডিজিটাল স্বাক্ষর সঠিকভাবে সংযুক্ত করা হয়েছে কি না, তা যাচাই করে নেওয়া প্রয়োজন। কোনো নথি বাদ পড়লে বা ভুল ফরম্যাটে আপলোড করলে আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। সরকারি এই উদ্যোগের সুফল পেতে সঠিক পদ্ধতিতে ফর্ম পূরণ ও নথি যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *