বাজেট ২০২৬: বিশ্বমানের পথে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বড় সংস্কারের পথে মোদী সরকার – এবেলা
এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যপূরণে এবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ভোলবদল করতে চলেছে মোদী সরকার। আসন্ন বাজেটে সরকারি ব্যাঙ্কগুলির জন্য একটি বড়সড় ট্রান্সফরমেশন প্ল্যান বা রূপান্তরের রূপরেখা ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
সূত্র মারফত জানা যাচ্ছে, এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো ভারতীয় সরকারি ব্যাঙ্কগুলিকে বিশ্বের সেরা ব্যাঙ্কগুলির তালিকায় প্রথম সারিতে নিয়ে আসা। এর জন্য ব্যাঙ্কিং পরিকাঠামোর আধুনিকীকরণ এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়া হবে। মূলত কর্মদক্ষতা বাড়িয়ে বিশ্ববাজারের প্রতিযোগিতায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে আরও শক্তিশালী করে তোলাই সরকারের প্রধান উদ্দেশ্য। আগামী রবিবারের বাজেটে এই সংক্রান্ত বড় ঘোষণা আসার অপেক্ষায় এখন গোটা দেশ।

