লেটেস্ট নিউজ

বাজেটে কি বড় উপহার পাচ্ছেন মধ্যবিত্তরা? ৮০সি ধারায় বিপুল কর ছাড়ের জল্পনায় তোলপাড়! – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন ১লা ফেব্রুয়ারি ২০২৬-এর বাজেটে বেতনভোগী মধ্যবিত্তদের জন্য বড়সড় স্বস্তির খবর আসতে পারে। সরকারি সূত্রের খবর, দীর্ঘ এক দশক পর ধারা ৮০সি-এর অধীনে কর ছাড়ের সীমা ১.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২.৫ লক্ষ টাকা করার পরিকল্পনা করছে কেন্দ্র। বিশেষ করে যারা এখনও পুরানো কর ব্যবস্থায় রয়েছেন, এই পদক্ষেপে তাদের সঞ্চয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

আমেরিকান চেম্বারস অফ কমার্স ইন ইন্ডিয়া (AMCHAM) ইতিমধ্যেই মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সীমা বাড়ানোর সুপারিশ করেছে। বর্তমানে পিপিএফ, জীবন বীমা বা গৃহ ঋণের মতো খাতে বিনিয়োগে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকাই ছাড় মেলে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ টানা নবমবারের বাজেট বক্তৃতায় এই ঐতিহাসিক পরিবর্তন আনলে মধ্যবিত্তের দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও অবসরকালীন তহবিল গঠনের পথ আরও সুগম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *