বাড়িতে ডেকে পানীয়তে মাদক খাইয়ে ছাত্রীকে ধর্ষণ! গ্রেফতার অভিযুক্ত শিক্ষক – এবেলা
July 12, 2026

এবেলা ডেস্কঃ
লেকটাউনে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের অভিযোগে অনিমেষ নাগ নামে এক গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, পড়ানোর নাম করে ওই ছাত্রীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান অভিযুক্ত। সেখানে কৌশলে তাকে মাদক মেশানো পানীয় পান করানো হয়। ছাত্রীটি অচৈতন্য হয়ে পড়লে অভিযুক্ত তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে লেকটাউন থানার পুলিশ দ্রুত তদন্তে নামে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃত শিক্ষককে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। একজন শিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অপরাধের অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
