“বাতাস যতদূর পৌঁছয়, দুর্নীতি আছে!”—পুলিশকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের – এবেলা

“বাতাস যতদূর পৌঁছয়, দুর্নীতি আছে!”—পুলিশকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের – এবেলা

এবেলা ডেস্কঃ

বিতর্কিত মন্তব্যের কারণে আবারও চর্চার কেন্দ্রে উঠে এলেন প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার সকালে নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য রাজনীতি, পুলিশ প্রশাসন ও একাধিক সাম্প্রতিক আইনি ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

মসজিদ থেকে মাইক সরানো সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে খারিজ হওয়া প্রসঙ্গে তিনি জানান, রাজ্যজুড়ে নির্দিষ্ট নিয়ম মেনে মন্দির ও মসজিদ উভয় স্থান থেকেই মাইকের আওয়াজ নিয়ন্ত্রণ বা অপসারণ করা হয়েছে। শব্দদূষণ রুখতে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং জনগণও তা মেনে চলছেন। অনুমতি ছাড়া মাইক বাজিয়ে আদালতকে চ্যালেঞ্জ করা অনুচিত বলেই তিনি মন্তব্য করেন।

রাজ্যের দুর্নীতি প্রসঙ্গে দিলীপ ঘোষ অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে বলেন, “বাতাস যতদূর পৌঁছয়, দুর্নীতি আছে।” পুলিশ প্রশাসনকে সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, যে পুলিশের মূল দায়িত্ব ছিল সাধারণ মানুষের সুরক্ষার ব্যবস্থা করা, তারাই আজ প্রধান সমস্যার উৎস হয়ে দাঁড়িয়েছে।

পাশাপাশি, বিধানসভার বিরোধী দলনেতার পদ ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মামলা প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি আদালতের বিচারাধীন এবং প্রক্রিয়া নিয়ম মেনেই এগোবে। সেই সঙ্গে স্পিকারের সাংবিধানিক ক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক সিদ্ধান্ত নেওয়ার ও গোপন তথ্য যাচাই করার অধিকার স্পিকারের হাতে সুরক্ষিত থাকে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *