লেটেস্ট নিউজ

বাথরোব পরে ক্লাসে আর খাবারে শুধু চিপস-কুকিজ, ক্যালিফোর্নিয়ায় মেধাবী ভারতীয় ছাত্রের রহস্যমৃত্যু – এবেলা

এবেলা ডেস্কঃ

আইআইটি মাদ্রাজের প্রাক্তনী এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাকেথ শ্রীনিবাসাইয়ার রহস্যমৃত্যুতে দানা বাঁধছে নানা প্রশ্ন। গত ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ থাকার পর শনিবার টিলডেন রিজিওনাল পার্কের লেকের ধার থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে সাকেথের আচরণে চরম উদাসীনতা লক্ষ্য করেছিলেন তাঁর সহপাঠীরা।

উদাসীন জীবন ও রহস্যময় আচরণ

রুমমেট বানীত সিং জানান, গত দুই সপ্তাহ ধরে খাদ্যাভ্যাস বদলে ফেলেছিলেন সাকেথ। সামান্য চিপস আর কুকিজ খেয়েই দিন কাটাতেন তিনি। এমনকি একদিন বাথরোব পরেই ক্লাসে চলে গিয়েছিলেন। সহপাঠীরা অবাক হলেও নির্বিকার সাকেথ জানিয়েছিলেন, “মানুষ কী ভাবছে তাতে আমার আর কিছু যায় আসে না।” এই চরম বৈরাগ্যই কি আত্মহত্যার ইঙ্গিত ছিল? পুলিশ এখনও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করেনি।

মেধাবী ছাত্রের অকালপ্রয়াণ

কর্ণাটকের বাসিন্দা সাকেথ আইআইটি মাদ্রাজ থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করে ক্যালিফোর্নিয়ায় মাস্টার্স করছিলেন। ইউনিলিভার এবং ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরির মতো সংস্থায় গবেষণার অভিজ্ঞতা ছিল তাঁর। সান ফ্রান্সিসকোর ভারতীয় কনস্যুলেট জানিয়েছে, সাকেথের দেহ দ্রুত দেশে ফেরানোর জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *