বাবরকে নিয়ে বিতর্ক তুঙ্গে: অধিনায়কের বড় বার্তা – এবেলা
এবেলা ডেস্কঃ
বিগ ব্যাশ লিগে অফ-ফর্মে থাকা সত্ত্বেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমকেই তুরুপের তাস মনে করছেন পাক অধিনায়ক সালমান আলি আঘা। সাম্প্রতিক সমালোচনার জবাবে তিনি সাফ জানিয়েছেন, বাবরকে নিয়ে অহেতুক প্রশ্ন বন্ধ করে তাকে নিজের মতো থাকতে দেওয়া উচিত।
সালমানের মতে, অভিজ্ঞ বাবর নেটে দুর্দান্ত ব্যাটিং করছেন এবং জাতীয় দলের ব্যাটিং স্তম্ভ হিসেবে তার ভূমিকা অপরিসীম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে বাবর নিজের হারানো ছন্দ ফিরে পেয়ে সমালোচকদের যোগ্য জবাব দেবেন বলেও তিনি আশাবাদী।

