লেটেস্ট নিউজ

বাবার পরকীয়া দেখে ফেলায় ৯ বছরের শিশুকে নৃশংস হত্যা – এবেলা

এবেলা ডেস্কঃ

অন্ধ্রপ্রদেশের মারকাপুরম জেলায় নিজের ৯ বছরের কন্যাসন্তানকে হত্যার অভিযোগে শিবা রেড্ডি ও তার প্রেমিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে যে, ওই শিশুটি তার বাবার বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলায় তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। লোকচক্ষুর আড়ালে প্রেমিকার বাড়িতেই এই নৃশংস হত্যাকাণ্ড চালায় পাষণ্ড বাবা।

ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় গ্রামবাসীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা অভিযুক্ত শিবা রেড্ডিকে চড়-থাপ্পড় ও জুতোপেটা করে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *