লেটেস্ট নিউজ

বাবার শারীরিক অবস্থা নিয়ে কেন মেজাজ হারালেন সলমন খান – এবেলা

এবেলা ডেস্কঃ

মুম্বই: বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে খান পরিবার। কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে এখন চিন্তিত তাঁর পরিবার ও অনুগামীরা। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে বর্তমানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি। তবে এই কঠিন পরিস্থিতির মধ্যেই চিকিৎসকদের ওপর চরম ক্ষোভ উগরে দিয়েছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান।

আসলে সেলিম খানের অসুস্থতার খুঁটিনাটি ব্যক্তিগত রাখতে চেয়েছিল তাঁর পরিবার। কিন্তু বুধবার ডা. জলিল পার্কার প্রকাশ্যে সেলিম খানের স্বাস্থ্যের আপডেট দিয়ে দেন। এই বিষয়টি একেবারেই পছন্দ হয়নি সালমানের। বাবার ব্যক্তিগত শারীরিক তথ্য জনসমক্ষে চলে আসায় তিনি হাসপাতালের ওপর ক্ষুব্ধ হয়েছেন। সালমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর বাবার চিকিৎসার কোনও তথ্য যেন পরিবারের অনুমতি ছাড়া বাইরে প্রকাশ না করা হয়। হাসপাতালের এই প্রকাশ্য বিবৃতিতে খান পরিবার যে বেশ অসন্তুষ্ট, তা সালমানের কড়া নির্দেশেই পরিষ্কার হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *