বাবার হইল আবার জ্বর! ইতিহাসে মুঘলদের পড়ানো নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! – এবেলা

বাবার হইল আবার জ্বর! ইতিহাসে মুঘলদের পড়ানো নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! – এবেলা

এবেলা ডেস্কঃ

টিভি৯ বাংলার মেগা কনক্লেভে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও ইতিহাস পাঠ নিয়ে কড়া আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, স্কুলগুলিতে বন্দে মাতরম প্রার্থনা বাধ্যতামূলক করা হয়েছে কারণ বহু মানুষ এর পুরোটা গাইতে পারেন না। শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও সাংস্কৃতিক বোধ জাগিয়ে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে ইতিহাসের পাঠ্যক্রম নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, ছোট থেকেই বাচ্চাদের মোঘল শাসকদের নাম শেখানো হয়, অথচ তাঁরা কেউ ভারতীয় ছিলেন না। তাঁর মতে, ব্রিটিশদের মতো এরাও দেশ লুঠ করতে এসেছিল এবং তাদের প্রধান উদ্দেশ্য ছিল মন্দির ধ্বংস ও ধর্্মান্তরকরণ। আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমের পাঠও সমানভাবে জরুরি বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সরকারের একশো দিনের কাজের খতিয়ান পেশ করার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রের বিভিন্ন সাফল্যের কথাও তুলে ধরা হয়। মুখ্যমন্ত্রী জানান, অতীতে ওবিসি জটের কারণে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর ভর্তি প্রক্রিয়ায় যে জটিলতা তৈরি হতো, তা বর্তমান সরকারের সময়ে সফলভাবে দূর করা হয়েছে। বর্তমানে ফল প্রকাশের মাত্র তিন দিনের মধ্যেই সমস্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যায়, যার ফলে এবছর উচ্চমাধ্যমিকে গ্রস এনরোলমেন্ট বা মোট ভর্তি হওয়া ছাত্রছাত্রীর হার ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শিক্ষা ব্যবস্থার এই গতিশীলতা ও আমূল পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর বলে স্পষ্ট বার্তা দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *