বারুইপুরে হিংসায় ধৃত বেড়ে ৩৫, শনিবার ফের যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! – এবেলা
July 10, 2026

এবেলা ডেস্কঃ
বারুইপুরে নাবালিকার মৃত্যু ও গণপিটুনির পর হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এসটিএফ ও স্পেশ্যাল অপারেশন গ্রুপের যৌথ অভিযানে তাদের ধরা হয়, ফলে তিনদিনে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৩৫। গত রবিবার এক নাবালিকার দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গণপিটুনিতে এক নির্দোষ যুবকের মৃত্যু হয় এবং পরে পুলিশের এনকাউন্টারে মারা যায় এই ঘটনার মূল অভিযুক্ত।
উত্তেজনাময় পরিস্থিতিতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, হিংসায় প্ররোচনা দানকারী কাউকেই রেয়াত করা হবে না। এলাকায় শান্তি ফেরাতে পুলিশি তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এর মাঝেই আগামী শনিবার ফের বারুইপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি সদ্য নির্মিত একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন।
