লেটেস্ট নিউজ

বাসর রাতেই ঘনিষ্ট সম্পর্কে অনীহা, মুজাফফরনগরে নববধূকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ বরের – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের মুজাফফরনগরে এক চাঞ্চল্যকর বিয়ের ঘটনা প্রকাশ্যে এসেছে। নতুন মাণ্ডি এলাকার বাসিন্দা অনুকূল কুচ্ছল অভিযোগ করেছেন যে, বিয়ের পর তার স্ত্রী শারীরিক সম্পর্ক স্থাপনে অস্বীকার করেন এবং নিজেকে ‘আসাম্পূর্ণ’ বলে দাবি করেন। অনুকূলের অভিযোগ, তাকে প্রতারণা করে এক রূপান্তরকামী ব্যক্তির সাথে বিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হতে চাইলেও ওই মহিলা তাতে অস্বীকৃতি জানান এবং পরবর্তীতে বাপের বাড়ি চলে যান। বরের দাবি, তার স্ত্রী গয়না ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে গেছেন এবং বর্তমানে পারিবারিক আদালতে মামলা দায়ের করেছেন।

এই ঘটনার প্রেক্ষিতে আদালতের নির্দেশে পুলিশ একটি জালিয়াতির মামলা নথিভুক্ত করেছে। অনুকূল কুচ্ছল স্থানীয় এক ব্যবসায়ী নেতাসহ নয়জনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই বিয়ে দেওয়ার অভিযোগ এনেছেন। ব্যবসায়ী নেতা সঞ্জয় মিত্তল অবশ্য এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং আদালতে নিজের পক্ষ রাখার কথা জানিয়েছেন। বর্তমানে মুজাফফরনগর পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে। ইতিপূর্বেই আদালতের মাধ্যমে এই বিয়ের রেজিস্ট্রেশন বাতিল করিয়েছেন ক্ষুব্ধ স্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *