লেটেস্ট নিউজ

বিএলও-দের জন্য কড়া বার্তা নির্বাচন কমিশনের! গাফিলতি হলেই কি শ্রীঘর? – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখতে বুথ স্তরের আধিকারিক বা বিএলও-দের কাজে গাফিলতি রুখতে কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। বিএলও-রা নির্দেশ অমান্য করলে বা দায়িত্ব পালনে অবহেলা করলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এখন থেকে সরাসরি এফআইআর দায়ের করা যাবে। সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই মর্মে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে কমিশন।

অভিযুক্ত বিএলও-দের প্রয়োজনে প্রথমে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি অভিযোগ ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে, তবে জেলা নির্বাচন আধিকারিকরা অবিলম্বে আইনি পদক্ষেপ করবেন। ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা রক্ষায় আপসহীন মনোভাব প্রকাশ করে কমিশন জানিয়েছে, দ্রুত তদন্ত শেষ করে ছয় মাসের মধ্যে এই প্রক্রিয়ার নিষ্পত্তি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *