লেটেস্ট নিউজ

বিএলও মৃত্যুমিছিল! কাজের চাপে প্রাণহানির ভয়াবহ অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

এসআইআর প্রক্রিয়ার চাপে একের পর এক প্রাণ যাচ্ছে বিএলও-দের। এবার মালদহের চাঁচল-২ ব্লকের উৎপল থোকদার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের স্পষ্ট অভিযোগ, অতিরিক্ত কাজের ভার এবং ভোটার তালিকায় বিচারাধীন নাম নিয়ে প্রবল মানসিক উদ্বেগের কারণেই এই অকাল মৃত্যু।

শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, কৃষ্ণনগর থেকে বাঁকুড়া— সর্বত্রই একই চিত্র। কোথাও তিস্তায় ঝাঁপ, কোথাও আবার সুইসাইড নোট লিখে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন বিএলও-রা। প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের তির সেই এক— এসআইআর প্রক্রিয়ার অসহনীয় চাপ। কাজ শেষ না হলে এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়ার আশঙ্কা প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছিল উৎপলকেও। এই মৃত্যুমিছিল কি তবে থামবে না? প্রশাসনিক উদাসীনতা ও কাজের চাপে সাধারণ কর্মীদের প্রাণহানির এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *