বিএলও-র বাড়িতেই মৃত্যু: এসআইআর আতঙ্কে প্রাণ গেল বৃদ্ধের – এবেলা
এবেলা ডেস্কঃ
মাথাভাঙার পারডুবি গ্রামে এসআইআর নোটিস আনতে গিয়ে বিএলও-র বাড়িতেই প্রাণ হারালেন ৬৪ বছর বয়সী রহমান বস্তাদার। মানসিক ভারসাম্যহীন ছেলের ভোটার তালিকায় নাম বিভ্রাট ও এসআইআর নিয়ে গত দু’দিন ধরে চরম উদ্বেগে ছিলেন তিনি। নথিপত্র দেখার সময় হঠাৎ টেবিলে মুখ থুবড়ে পড়ে স্ট্রোক করেন ওই বৃদ্ধ।
পরিবারের অভিযোগ, এসআইআর সংক্রান্ত তীব্র মানসিক চাপই এই অকাল মৃত্যুর মূল কারণ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করলেও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

