বিএসএলে মেহতাব-ম্যাজিক, রবির দাপটে শীর্ষে রয়্যাল সিটি; মাঠ কাঁপছে বেঙ্গল সুপার লিগের! – এবেলা
এবেলা ডেস্কঃ
বেঙ্গল সুপার লিগে জয়ের ধারা বজায় রাখল জেএইচআর রয়্যাল সিটি ও সুন্দরবন বেঙ্গল অটো এফসি। সোমবার রবি হাঁসদা ও জোটার জোড়া গোলে বর্ধমান ব্লাস্টার্সকে ৩-০ ব্যবধানে উড়িয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল রয়্যাল সিটি। ৪ ম্যাচে তাদের সংগ্রহ এখন ৯ পয়েন্ট। অন্যদিকে, মেহতাব হোসেনের প্রশিক্ষণে হ্যাটট্রিক জয় পেল সুন্দরবন। শুরুতে পিছিয়ে পড়লেও হাওড়া হুগলি ওয়ারিয়ার্সকে ২-১ গোলে হারিয়ে চমক দেখাল তারা।
রবির চতুর্থ গোল ও জোটার আক্রমণাত্মক ফুটবল রয়্যাল সিটিকে দাপুটে জয় এনে দিয়েছে। দিনের অন্য ম্যাচে জিয়াবুলের গোলে হাওড়া এগিয়ে গেলেও নবাব ও কোয়াসির গোলে দুর্দান্ত কামব্যাক করে মেহতাবের অপরাজিত সুন্দরবন। বর্তমানে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে সুন্দরবন। অন্যদিকে, হারের মুখ দেখে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে নেমে গেছে সাহিল হরিজনদের হাওড়া হুগলি।

