বিচারবিভাগে যুগান্তকারী বদল, সুপ্রিম কোর্টের মামলা বিন্যাসে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশের বিচারব্যবস্থায় স্বচ্ছতা আনতে এক অভূতপূর্ব পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। মামলা তালিকাভুক্ত করা এবং বিচারপতির বেঞ্চ নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজে এবার থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে Supreme \titleonly কোর্টে পরীক্ষামূলকভাবে এই নতুন প্রযুক্তি কার্যকর করা হচ্ছে।
এতদিন মামলার তালিকা তৈরি এবং শুনানির ক্রম নির্ধারণের দায়িত্ব পালন করতেন আদালতের রেজিস্ট্রাররা। তবে দীর্ঘদিনের পুরনো প্রযুক্তি এবং কাজের ধীরগতির কারণে এই প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছিল। প্রধান বিচারপতি লক্ষ্য করেছেন যে, বর্তমান পদ্ধতিতে মামলার বিন্যাসে বেশ কিছু ফাঁকফোকর রয়ে গিয়েছে, যা বিচারপ্রক্রিয়াকে ব্যাহত করছে।
এই সমস্যা নিরসনে এবং মানবিক ত্রুটি দূর করতেই প্রযুক্তির সাহায্য নেওয়ার এই পরিকল্পনা। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে মামলা লিস্টিংয়ের কাজ আরও দ্রুত, নির্ভুল এবং স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে। যদিও Supreme \titleonly কোর্ট থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়নি, তবে এটি বিচারবিভাগে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

