বিজয় হজারে থেকে বিদায় নিল বাংলা ধ্রুব জুরেলের ব্যাটে বিধ্বস্ত লক্ষ্মীরতন শুক্লর দল – এবেলা
এবেলা ডেস্কঃ
বিজয় হজারে ট্রফির মরণবাঁচন ম্যাচে উত্তরপ্রদেশের কাছে ৫ উইকেটে হেরে বিদায় নিল বাংলা। টসে হেরে ব্যাট করতে নেমে সুদীপ ঘরামির ৯৪ এবং আকাশ দীপের ঝোড়ো ইনিংসের সৌজন্যে ২৬৯ রান তোলে বাংলা। তবে জবাবে ব্যাট করতে নেমে ধ্রুব জুরেলের অনবদ্য ১২৩ রানের ইনিংস উত্তরপ্রদেশকে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। সাত ম্যাচে মাত্র ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের চতুর্থ স্থানে শেষ করল বাংলা দল।
অন্যদিকে প্রতিযোগিতার ইতিহাসে দ্রুততম অর্ধশতরানের নতুন রেকর্ড গড়েছেন সরফরাজ খান। পাঞ্জাবের বিরুদ্ধে মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে তিনি মুম্বইয়ের হয়ে ইতিহাস গড়েন। একই দিনে আগ্রাসী মেজাজে ধরা দিয়েছেন হার্দিক পাণ্ড্যও। চণ্ডীগড়ের বিরুদ্ধে মাত্র ১৯ বলে অর্ধশতরান করে নিজের বিধ্বংসী ফর্মের জানান দিয়েছেন এই অলরাউন্ডার। বাংলার বিদায়ে ভক্তরা হতাশ হলেও সরফরাজ ও হার্দিকের রেকর্ড ভাঙা ব্যাটিং ক্রিকেট মহলে শোরগোল ফেলে দিয়েছে।

