লেটেস্ট নিউজ

বিজেপি কার্যালয়ে রণক্ষেত্র! কর্মীরাই চালালেন ভাঙচুর, প্রার্থী বদলের দাবিতে তুঙ্গে বিদ্রোহ – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রার্থিতালিকা ঘোষণা হতেই দক্ষিণবঙ্গ জুড়ে পদ্মশিবিরে চরম অস্বস্তি। খড়্গপুর থেকে রানাঘাট, সর্বত্রই দলীয় কর্মীদের ক্ষোভ আছড়ে পড়ল বিজেপির জেলা কার্যালয়গুলোতে। ভাঙা হল আসবাবপত্র থেকে সিসি ক্যামেরা। খড়্গপুরে নারায়ণগড়ের প্রার্থী রামপ্রসাদ গিরির বিরুদ্ধে সরব হয়ে খোদ জেলা সদর দপ্তরে তাণ্ডব চালালেন বিক্ষুব্ধ কর্মীরা। জেলা সভাপতি সুমিত মণ্ডল ঘটনার আকস্মিকতায় কার্যত হতভম্ব।

বিদ্রোহের আঁচ লেগেছে হাওড়ার বালিতেও। সেখানে বহিরাগত তকমা দিয়ে প্রার্থী সঞ্জয় সিংহর বিরোধিতায় সরব স্থানীয় নেতৃত্ব। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বালি ও লিলুয়ায় প্রায় ১০০ জন বিজেপি কর্মী দল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। অন্যদিকে নদিয়ার রানাঘাটেও দুই অসীমকে প্রার্থী করার প্রতিবাদে কাঁসর-ঘণ্টা বাজিয়ে বিক্ষোভ দেখান সমর্থকরা। জেলা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় রীতিমতো কোণঠাসা গেরুয়া নেতৃত্ব। ভোট শুরুর আগেই এই অভ্যন্তরীণ কোন্দল বঙ্গ বিজেপির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *