বিজেপি ছেড়ে মমতাকে ‘ভারত-নেত্রী’ হওয়ার আহ্বান চন্দ্র বোসের – এবেলা
এবেলা ডেস্কঃ
সাম্প্রদায়িক শক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের নেত্রী হিসেবে এগিয়ে আসার আহ্বান জানালেন চন্দ্র কুমার বোস। বিজেপির প্রাক্তন এই রাজ্য সহ-সভাপতি নেতাজির জন্মজয়ন্তী মঞ্চ থেকে দাবি করেন, দেশের বর্তমান বিভাজনের রাজনীতি রুখতে একমাত্র নেতাজির আদর্শই সঠিক পথ।
চন্দ্র বোসের মতে, মূর্তিতে মাল্যদান বা সংগ্রহালয় তৈরি করে নেতাজিকে প্রকৃত সম্মান জানানো আসাম্ভব। আজাদ হিন্দ ফৌজের ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন সফল করতে ধর্মনিরপেক্ষ আদর্শ পালনের ওপর জোর দেন তিনি। আদর্শগত পার্থক্যের কারণে ২০২৩ সালে বিজেপি ত্যাগ করা এই নেতা এখন বাংলার মুখ্যমন্ত্রীকেই জাতীয় স্তরে দেখতে আগ্রহী।

