বিজেপি নেত্রীর স্বামী সামলাচ্ছেন পুলিশের নজরদারি! নির্বাচন কমিশনের নিয়োগ ঘিরে তুলকালাম – এবেলা
এবেলা ডেস্কঃ
তৃণমূলের বিস্ফোরক অভিযোগের মুখে এবার মালদার পুলিশ অবজারভার! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অঙ্গুলিহেলনে কি প্রভাবিত হচ্ছে বাংলার ভোট? তোলপাড় রাজ্য রাজনীতি। বিহারের বিজেপি প্রার্থীর স্বামীকে কেন পাঠানো হলো মালদায়? এই প্রশ্ন তুলেই সরব হয়েছে ঘাসফুল শিবির। কংগ্রেসও হাত মিলিয়েছে এই অভিযোগে।
আগেকার দক্ষ অফিসারদের সরিয়ে কেন এমন নিয়োগ করা হলো, তা নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। অন্যদিকে বিজেপির দাবি, হার নিশ্চিত জেনেই অবান্তর অভিযোগ তুলছে বিরোধীরা। মালদার চার বিধানসভা কেন্দ্রের নিরাপত্তা এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

