লেটেস্ট নিউজ

বিজেপি শাসিত পুণেতে পুরুলিয়ার শ্রমিককে ‘খুন’! নেতা-মন্ত্রীদের বয়কট করে চরম সিদ্ধান্ত পরিবারের

মহারাষ্ট্রের পুণেতে পুরুলিয়ার বরাবাজারের পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোকে নৃশংসভাবে পিটিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতের পরিবারের দাবি, বাংলা ভাষায় কথা বলার কারণে বজরং দলের সদস্যরা তাঁকে ‘বাংলাদেশি’ সন্দেহে খুন করেছে। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ পরিবারটি বিজেপি নেতাদের বাড়িতে ঢুকতে বাধা দিয়ে তাঁদের সম্পূর্ণ বয়কট করার ডাক দিয়েছে।

শোকাতুর পরিবারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় সংহতি জানিয়েছেন। শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে গিয়ে নিহতের পরিজনদের সঙ্গে দেখা করবেন। কুড়মি জনজাতির এই যুবকের মৃত্যু ঘিরে বর্তমানে জঙ্গলমহলের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে, যেখানে স্থানীয় সংগঠনগুলোও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *