লেটেস্ট নিউজ

বিজেপি সাংসদের ঘরে তৃণমূলের থাবা: যোগ দিলেন স্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই বাংলায় শুরু হলো বড় দলবদল। বিজেপির ঘর ভেঙে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি। বুধবার তৃণমূল ভবনে ব্রাত্য বসু ও বীরবাহা হাঁসদার হাত থেকে তিনি দলীয় পতাকা তুলে নেন।

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়েই এই সিদ্ধান্ত বলে জানান অরুণা। আদিবাসী ও পিছিয়ে পড়া মহিলাদের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। দীর্ঘদিন বাম রাজনীতি ও পরবর্তীতে বিজেপির সাথে যুক্ত থাকলেও, এবার সরাসরি শাসকদলের হয়ে মাঠে নামছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *