বিজেপিতে যাওয়া ঐতিহাসিক ভুল স্বীকার করে তৃণমূলে নেতাজির প্রপৌত্র
April 13, 2026

বিধানসভা নির্বাচনের ঠিক মুখে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র কুমার বসু। রবিবার তৃণমূল ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ কীর্তি আজাদের উপস্থিতিতে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। বিজেপিতে যোগদানকে ঐতিহাসিক ভুল আখ্যা দিয়ে তিনি জানান বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এবার আগামী দিনের রাজনৈতিক লড়াই চালিয়ে যাবেন।
