লেটেস্ট নিউজ

বিজেপির একক অনুদান সব জাতীয় দলের সম্মিলিত তহবিলের ১০ গুণ – এবেলা

এবেলা ডেস্কঃ

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (ADR)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে রাজনৈতিক দলগুলির প্রাপ্ত অনুদান রেকর্ড ১৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে ২০ হাজার টাকার বেশি প্রাপ্ত মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ৬,৬৪৮.৫৬৩ কোটি টাকা। এর মধ্যে সিংহভাগই গেছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ঝুলিতে, যার অঙ্ক ৬,০৭৪.০১৫ কোটি টাকা।

বিজেপির এই প্রাপ্তি কংগ্রেস, আম আদমি পার্টি, সিপিআই(এম) এবং ন্যাশনাল পিপলস পার্টির সম্মিলিত অনুদানের তুলনায় প্রায় ১০ গুণ বেশি। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস পেয়েছে ৫১৭.৩৯৪ কোটি টাকা। অন্যদিকে, বহুজন সমাজ পার্টি বিগত ১৯ বছরের নীতি বজায় রেখে জানিয়েছে, তারা ২০ হাজার টাকার বেশি কোনো অনুদান গ্রহণ করেনি।

রিপোর্ট অনুযায়ী, মোট অনুদানের ৯২ শতাংশের বেশি এসেছে কর্পোরেট ক্ষেত্র থেকে। বিজেপি একাই কর্পোরেট অনুদান পেয়েছে ৫,৭১৭.১৬৭ কোটি টাকা। প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্টের মতো বড় দাতাদের পাশাপাশি সিরাম ইনস্টিটিউটের মতো সংস্থাগুলোও বিজেপিকে মোটা অঙ্কের অনুদান দিয়েছে। ব্যক্তিগত অনুদানের ক্ষেত্রেও বিজেপি অন্যান্য দলের চেয়ে অনেক এগিয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *