লেটেস্ট নিউজ

বিজেপির ওয়াকআউট – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। শনিবার বিধানসভা কক্ষ থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী দাবি করেন, “আমাদের বিধায়ক (অগ্নিমিত্রা পাল) তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিতে চেয়েছিলেন। স্পিকার মহোদয় তাঁকে বলার অনুমতিও দিয়েছিলেন এবং তিনি যথাযথ ব্যাখ্যা দেন। কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র দুইজন সংখ্যালঘু বিধায়ক ও মন্ত্রীকে সন্তুষ্ট করার জন্য জোরপূর্বক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *