লেটেস্ট নিউজ

বিডিও অফিসে মাইক্রো অবজার্ভারকে চড়, এসআইআর আতঙ্কে মৃত্যু বৃদ্ধের – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিডিও অফিসে এসআইআর শুনানি চলাকালীন আক্রান্ত হলেন দিব্যেন্দু গড়াই নামে এক মাইক্রো অবজার্ভার। অভিযোগ, শুনানি চলাকালীন এক ভোটার তাঁকে সপাটে চড় মারেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি তৃণমূলের দিকে অভিযোগ তুললেও শাসকদল তা অস্বীকার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, মুর্শিদাবাদের নওদায় এসআইআর নোটিস পাওয়ার পর আতঙ্কে তোজাম্মেল শেখ নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ২০০২ সাল থেকে ভোটার তালিকায় নাম থাকলেও নতুন করে নোটিস আসায় তিনি মানসিক চাপে ছিলেন। তৃণমূল এই মৃত্যুর জন্য বিজেপি ও নির্বাচন কমিশনকে দায়ী করেছে। তবে বিজেপি পালটা শাসকদলকেই নিশানা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *