বিডিও অফিসের মাটি খুঁড়তেই বেরোল শয়ে শয়ে ভোটার কার্ড! চাঞ্চল্য চণ্ডীতলায় – এবেলা
এবেলা ডেস্কঃ
হুগলির চণ্ডীতলা-২ ব্লক অফিসের সামনে মাটি খুঁড়তেই উদ্ধার হলো প্রচুর ভোটার কার্ড। ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) কাজ চলাকালীন এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। কার্ডগুলি কেন মাটির নীচে পুঁতে রাখা হয়েছিল, তা নিয়ে জনমনে বড়সড় প্রশ্ন ও সন্দেহের দানা বেঁধেছে।
প্রশাসন জানিয়েছে, উদ্ধার হওয়া কার্ডগুলি মূলত মৃত ব্যক্তি বা ডিজিটাল কার্ড প্রাপকদের পুরনো বাতিল নথি। অশোক স্তম্ভ থাকায় কার্ডগুলি পোড়ানো আইনত নিষিদ্ধ, তাই সেগুলি মাটিচাপা দেওয়া হয়েছিল। তবে বিরোধীরা এই যুক্তি মানতে নারাজ, যা নিয়ে রাজনৈতিক বিতর্ক চরমে পৌঁছেছে।

